রুমায় ৩য় পর্যায়ে সহ প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছে ৩১০ জন

লোঙা খুমি,রুমা (বান্দরবান)প্রতিনিধি : বান্দরবানের রুমায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন শিবলী প্রধানমন্ত্রী ঘর উপকার ভোগীদের বিষয়ে স্থানীয় গন্যমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। এবার রুমায় ঈদ উপহার হিসেবে ১ম পর্যায়ে ৭০টি, ২য় পর্যায়ে ২২০টি আর ৩য় পর্যায়ে ২০টি প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ৩১০ জন ভূমি ও গৃহহীন পরিবার। ২৪ এপ্রিল (রবিবার) দুপুরে রুমা উপজেলা নির্বাহী অফিসার নিজ কক্ষে সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং করেন। এই সময় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান (পুরুষ) উপস্থিত ছিলেন ।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ দিদারুল আলম সাংবাদিকদের জানান বান্দরবানে মতো দুর্গম এলাকায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেয়েছে ২১৩৪ জন, ২য় পর্যায়ে পেয়েছে ৫৬৪জন। আর আগামী ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মত বান্দরবানে ২০৫ জন গৃহহীনকে ঈদ উপহার হিসেবে নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো বলেন, রুমা উপজেলার মতো দুর্গম এলাকায় এই বাজেট দিয়ে কাজ করার অপ্রতুল ! তারপরেও আমরা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি উপেক্ষা করে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে অতিরিক্ত পরিবহনের চাহিদার জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে পত্র প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।
এবার ঈদে ভূমি ও গৃহহীন পরিবারের হাতে ঘর বুঝিয়ে দেয়া হবে, আর সব মিলে এই ঈদে বান্দরবানের রুমা উপজেলায় ৩১০জন প্রধানমন্ত্রীর ঘরে বসবাস করে আনন্দের সাথে এবারের ঈদ উদযাপন করবে। উপকার ভোগী কয়েকজন সাথে কথা বললে তারা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘর ও ২ শতক জায়গা পেয়ে তারা অনেক খুশি ।



