sliderজাতীয়শিরোনাম

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে আজ সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সফরকালে আগামী ২০-২২ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী প্রধান ওয়াশিংটন ডিসি শহরের পেন্টাগনে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ, চিফ অব ন্যাশনাল গার্ডসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা সচিবের কার্যালয়ে ঊর্ধ্বতন বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে অবস্থিত Near East South Asia (NESA) সেন্টারের একজন গ্র্যাজুয়েট হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ-কে প্রতিষ্ঠানটির হল অব ফেম এ অন্তর্ভুক্ত করা হবে। তিনি সেখানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর একটি গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন।
আগামী ২৫-২৬ এপ্রিল সেনাবাহিনী প্রধান জাতিসংঘ সদর দপ্তরে ভারপ্রাপ্ত মিলিটারি এডভাইজার এবং পুলিশ এডভাইজারসহ ডিপার্টমেন্ট অব সেফটি অ্যান্ড সিকিউরিটি (UNDSS), ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (UNDOS) এবং ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্সের (UNDPPA) নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সফর শেষে আগামী ২৭ এপ্রিল তিনি দেশে প্রত্যাবর্তন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button