কেরানীগঞ্জ প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ই এপ্রিল) প্রেসক্লাব ভবনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এসময় পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও মুনাজাত করা হয়।
কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ রায়হান খানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ।

প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মোস্তাফা কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া, জিনজিরা ইউনিয়নের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ডিপটি এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী (দৈনিক ভোরের কাগজ), প্রেসক্লাব সহসভাপতি আলমগীর হোসেন (মোহনা টিভি), সহসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিপ্লব (দৈনিক সংবাদ), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন (আজকালের খবর), কার্যকরী সদস্য মো. দেলোয়ার হোসেন (এনটিভি) ও রাকিব হোসেন (নয়া দিগন্ত), সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি আব্দুল গণি (ইনকিলাব), সালাউদ্দিন মিয়া (ইটিভি), সিনিয়র সাংবাদিক আবু ইউসুফ (ভোরের ডাক) সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, সাংবাদিক লিটন মাহমুদ (ডিবিসি), নাজিম উদ্দিন ইমন (আজকের পত্রিকা), এরশাদ হোসেন (বাংলাদেশের খবর), লিটন খান (প্রতিদিনের সংবাদ, আরিফুল ইসলাম (বাংলাটিভি), আশিক নুর (আনন্দ টিভি), সামুসল ইসলাম সনেট (আমার সংবাদ), টিটু আহমেদ (এশিয়াটিভি), রানা আহমেদ (সময়ের আলো), শাহীন আহমেদ (বাংলাদেশ প্রতিদিন) ও মাসুম পারভেজ (যায়যায়দিন) প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কেরানীগঞ্জ প্রেসক্লাব ও কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




