slider

সিংড়ায় গাঁজাসহ আটক -২

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় গাঁজাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। আজ ১৫ এপ্রিল শুক্রবার রাত একটার দিকে উপজেলার নতুনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক কেজি নয়শ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। আটক নুর মোহাম্মদ শেখ উপজেলার ঠাকুরবাড়ীয়া (সুইচগেট) এলাকার মৃত হাসান শেখের ছেলে এবং শহিদুল ইসলাম শেখ নীল চড়া (পুর্বপাড়া) এলাকার মৃত কোরবান আলীর ছেলে।
নাটোর ক্যা¤েপর কো¤পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ মাদকবিরোধী অপারেশন দল ১৫ এপ্রিল রাত একটার দিকে উপজেলার নতুন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় গাঁজা সংরক্ষণ এবং বিক্রয় কালে নুর মোহাম্মদ শেখ ও শহিদুল ইসলাম শেখকে এক কেজি নয়শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই গাঁজা বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাব আরও জানায়, তারা দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button