slider

বঙ্গবন্ধু কাপ জাতীয় ইয়োগা প্রতিযোগিতায় রংপুরের স্বস্তিকার স্বর্ণ পদক অর্জন

রংপুর ব্যুরোঃ বঙ্গবন্ধু কাপ জাতীয় ইয়োগা প্রতিযোগিতায় রংপুর জেলা ক্রীড়া সংস্থার স্বস্তিকার স্বর্ণ পদক অর্জন। ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু কাপ জাতীয় ইয়োগা প্রতিযোগিতায় রংপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে স্বস্তিকা গোস্বামী পৌষী স্বর্ণ পদক অর্জন করেন। এছাড়াও দিগন্ত গোস্বামী পিয়াল, মুশরাত জাহান ভাষা ও সুমাইয়া ইসলাম মার্জিয়া ব্রোঞ্জ পদক অর্জন করেন। গতকাল রংপুরে পদক-প্রাপ্তদের ফুলদিয়ে সংবর্ধনা জানান রংপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আসিব আহসান, রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডঃ আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ‘ফ্রিডম মার্শাল আর্টস একাডেমি রংপুর’ এর সভাপতি রফিকুল আলম এবং ফ্রিডম মার্শাল আর্টস একাডেমি রংপুর এর সাধারণ সম্পাদক ও স্পোর্টস ইয়োগা কোচ ও প্রশিক্ষক মোঃ রেজওয়ানুল হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button