রংপুরে ১২ (বার) কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ২

রংপুর ব্যুরোঃ রংপুর জেলার কাউনিয়া উপজেলার হলদীবাড়ি রেলগেইট এলাকায় মোঃ হামিদুল ইসলাম এর মুদি দোকানের সামনে হানিফ এন্টার প্রাইজ বাস, যাহার নম্বর ঢাকা মেট্রো ব ১৪-৬৮৭৯ তল্লাশী করিয়া বাসের লকারে থাকা ১টি ল্যাগেজের ভিতর হইতে ০২টি পুটলায় মোট-১২ (বার) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাজা উদ্ধার করা হয়।
যাহা হানিফ এন্টার প্রাইজ বাস এর সিট নং-E-3, E-4, এ বসে থাকা যাত্রী আসামী ১.মোঃ জাহাঙ্গীর আলম (৩০), পিতা-মোঃ শওকত আলী, গ্রাম-কুলাঘাট, ২. মোঃ আহাদ আলী (৩০), পিতা-মোঃ হাসেন আলী , গ্রাম-খাটামারী, উভয় থানা-লালমনিরহাট সদর,জেলা–লালমনিরহাট।
গত ০৫ এপ্রিল/২০২২রাত ২২.৫০ ঘটিকায় লালমনিরহাট এলাকা হইতে ঢাকা গামী হানিফ এন্টার প্রাইজ বাস, যাহার নম্বর ঢাকা মেট্রো ব ১৪-৬৮৭৯ করে ০২ (দুই)মাদক কারবারি যাত্রীবেশে মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসিতেছে মর্মে গোপন সংবাদ পাওয়া যায়। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে এসআই মোঃ ওসমান গণি সংঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কাউনিয়া থানাধীন হলদীবাড়ি রেলগেইট এলাকার মোঃ হামিদুল ইসলাম এর মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করি।অভিযান পরিচালনা কালে হানিফ এন্টার প্রাইজ বাস, যাহার নম্বর ঢাকা মেট্রো ব ১৪-৬৮৭৯ তল্লাশী করি। তল্লাশীকালে বাসের লকারে থাকা ১টি ল্যাগেজের ভিতর হইতে ০২টি পুটলায় ১২ (বার) কেজি ৫০০(পাঁচশত গ্রাম মাদকদ্রব্য গাজা উদ্ধার করা হয়। ল্যাগেজের মালামাল টোকেন যাচাই করিয়া ও বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদে জানা যায় বর্ণিত ল্যাগেজ হানিফ এন্টার প্রাইজ বাস এর সিট নং-E-3, E-4, এ বসে থাকা যাত্রী আসামী ১. মোঃ জাহাঙ্গীর আলম (৩০), পিতা- মোঃ শওকত আলী, গ্রাম- কুলাঘাট, ২. মোঃ আহাদ আলী (৩০), পিতা- মোঃ হাসেন আলী , গ্রাম- খাটামারী, উভয় থানা- লালমনিরহাট সদর । আসামীদ্বয় নিজ হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য বহন করায় তাহাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।




