
আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, বাম জোটের সমন্বয়ক জননেতা কমরেড সাইফুল হক বাম গণতান্ত্রিক জোটের ডাকে সারা দেশে অর্ধদিবস হরতাল চলাকালীন সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পুলিশি হামলা আক্রমণ, লাঠিচার্জ, টিয়ারসেল, রাবারবুলেট নিক্ষেপ করে বাম জোটের নেতাকর্মীদের আহত করার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ঢাকায় পল্টনমোড়ে সকাল ৬টা থেকে বেলা সারে এগারটা পর্যন্ত বামজোটের নেতাকর্মীরা শান্তিপূর্ণ হরতাল পালন করছিল। নেতৃবৃন্দের বক্তব্য শেষে জোটের সমন্বয়ক যখন কর্মসূচি ঘোষণা করবেন ঠিক সেই মুহূর্তে বিনা উস্কানিতে অতর্কিত হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করে। জলকামান এবং টিয়ার গ্যাস, নিক্ষেপ করে অন্ততপক্ষে ৫০ জন নেতাকর্মীদের আহত করে। ঢাকার বাইরেও প্রায় অর্ধশত নেতাকর্মীদের আহত করে এবং অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করেছে। আহত নেতাকর্মীদের ঢাকা মেডিকেল কলজ হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নেতাকর্মীরা হলেন, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জোনায়েদ হোসেন, শহিদুল আলম নান্নু, সাইফুল ইসলাম,রাশিদা বেগম,ডাঃ মনোয়ার হোসেন প্রমুখ।
তিনি আরো বলেন, জনগণের ন্যায্য দাবির হরতালে যে সকল পুলিশ এই হামলা ও আক্রমণ করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান। পাশাপাপাশি এই ঘটনার প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী বাম জোটের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।




