বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন দ্রব্যমূল্যের ভয়াবহ উর্ধগতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারনে শ্রমিকদের প্রকৃত মজুরি কমে গেছে। দুর্মূল্যের বাজারে গার্মেন্টস শ্রমিকদের অস্তিত্ব টিকিয়ে রাখতে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন এবং বলেছেন শ্রমিকেরা এখন যে মজুরি পায় তা দিয়ে মাসের ১৫ দিন চলাও কঠিন। তিনি জীবনযাত্রার ভয়াবহ উর্ধগতিতে গার্মেন্টস শ্রমিকদের বাঁচার মত মজুরি পুনঃনির্ধারণের আহবান জানান। তিনি গারমেন্টস শ্রমিকসহ শ্রমজীবী মেহনতীদের জন্য ন্যায্য মূল্যের দোকান চালু করারও আহবান জানান। তিনি বলেন, শ্রমিকদের বাঁচার আন্দোলনকে মালিক ও সরকার ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে,নানাভাবে শ্রমিকদেরকে হয়রানি করে।

তিনি বলেন, ভোটের অধিকার না থাকায় শ্রমিকেরা আরও নিঃস্ব ও ক্ষমতাহীন হয়েছে; সমাজে শ্রমজীবী মেহনতী মানুষের গুরুত্ব ও মর্যাদা কমে গেছে। তিনি বলেন, শ্রমজীবী মেহনতী মানুষের পক্ষের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করতে না পারলে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা যাবেনা।এই লক্ষ্যে তিনি ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন জোরদার করার আহবান জানান।
তিনি আশুলিয়ার শ্রীপুরে বিপ্লবী গারমেন্টস শ্রমিক ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখেন।
শ্রমিকনেতা অরবিন্দু বেপারি বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট নারী নেত্রী শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী,খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, বিপ্লবী শ্রমিক শ্রমিক সংহতির সদস্যসচিব আবু হাসান টিপু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শিল্পাঞ্চল কমিটির ডাঃ মনোয়ার হোসেন, জসিম রাঢি, শ্রমিক নেতা এডভোকেট সুমন মিয়া, আল আমিন,শফিকুল ইসলাম নেওয়াজ,মোঃ আউয়াল, মোঃ সজল প্রমুখ ।
সম্মেলনে শ্রমিক নেতা অরবিন্দু বেপারি বিন্দুকে সভাপতি ও এডভোকেট সুমন মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সংগঠনের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তি




