slider

মহাদেবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজী হাট এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। বিষয়টি মাতাজিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন নিশ্চিত করেছেন।
আজ বুধবার (২৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া কমপক্ষে আরো ২০ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলো বদলগাছীর সোহাসা গ্রামের গ্রিরিস পাহান (৩৫) ও আব্দুর রশিদ (৩৭)।
এলাকাবাসী জানায় বাসটি পত্নীতলা থেকে নওগাঁ অভিমূখে আসার পথে পয়নারী একটি ভুটভুটির সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। ঘটনাস্থলেই দুজন মারা গেছে। আহতরা বদলগাছী ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
স্থানীয়রা জানান, একটি যাত্রীবাহী বাস নজিপুর থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। এ সময় মাতাজিহাটের কাছাকাছি একটি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই বাসের চালকসহ দুইজন নিহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button