slider

জয়পুরহাটে দ্রব্যমূল্যোর উর্দ্ধগতির প্রতিবাদে জাতীয় পার্টির মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধিঃ চাল, ডাল, তেল,বিদ্যুৎ, গ্যাস, নির্মাণ সামগ্রীসহ দ্রব্যমূল্যোর উর্দ্ধগতির প্রতিবাদে জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে বেলা ১১ টায় ঘন্টা ব্যাপি মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় জাতীয় পার্টির সহ সাংগঠনিক সম্পাদক আ স ম মোক্তাদির তিতাস মোস্তফা, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি লোকমান হোসেন, পাঁচবিবি উপজেলা সভাপতি মন্তাজুর রহমান বাচ্চু, আক্কেলপুর উপজেলা সভাপতি ওহাব চৌধরী, ক্ষেতলাল উপজেলার সভাপতি মাহফুজুর রহমান, কালাই উপজেলার সহ সভাপতি নুর উল্লাহ মাসুমসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সরকার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে দ্রুত সময় না নিয়ে আসলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button