slider
নাটোরে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নাটোর প্রতিনিধি : নাটোরে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ ২২ মার্চ বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই দিবস উপলক্ষে “ইসলাম প্রচার ও প্রসারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান শীর্ষক” এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহমেদ বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক আবুল কাশেম।




