slider

বাগাতিপাড়া উপজেলা কমপ্লেক্স হল রুম ও প্রশাসনিক ভবনের উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলা কমপ্লেক্সের হল রুম ও প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ মার্চ) সকালে প্রথমে হল রুম পরে প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ইউএনও প্রিয়াংকা দেবী পাল, উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, আ’লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডুসহ অনেকে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬ কোটি ৫২ লাখ টাকায় হল রুমের কাজ এবং ৬ কোটি ৫২ লাখ ৬৩ হাজার ৮১ টাকায় প্রশাসনিক ভবনের কাজ করেন মীম এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button