slider

ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় বখাটে যুবকের ৬ মাসের কারাদন্ড

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় নবম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় এক বখাটের ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২০ মার্চ) দুপুরে উপজেলার পিপরুল ইউনিয়নের পাটুল গ্রামেএ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে ঠাকুর লক্ষীকোল গ্রামের বদরউদ্দিনের ছেলে মিরাজুল ইসলাম অপু । এ ঘটনা উপজেলা প্রশাসনকে অবহিত করলে ওই যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপু আগেও বহুবার ছাত্রীকে ঔ উত্ত্যক্ত করেছে, এমন অভিযোগ আমাদের কাছে রয়েছে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকুময় সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button