slider

টিসিবির পণ্য বিপণনের এই যুগান্তকারী পদক্ষেপ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যাপক প্রভাব ফেলবে- রংপুরে বাণিজ্যমন্ত্রী

রংপুর ব্যুরোঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,অসাধু ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট না করে তাহলে টিসিবির পণ্য বিপণনের এই যুগান্তকারী পদক্ষেপ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যাপক প্রভাব ফেলবে, শুল্ক প্রত্যাহার সংক্রান্ত গেজেট প্রকাশের পর আজ থেকেই ভোজ্য তেল অন্তত ১০ টাকা কমে বাজারে আসবে।
আজ রোববার দুপুর ১২ টায় রংপুরের নিজ আসনের কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করার সময় সাংবাদিকদের এসব বলে বানিজ্য মন্ত্রী টিপু মুনশি।
সারাদেশের মত রংপুরেও একযোগে শুরু হয়েছে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম। জেলায় প্রায় ৩ লাখ সুবিধাভোগিকে কার্ডের বিনিময়ে দেওয়া হবে এ সুবিধা। সকাল থেকে রংপুরের আট উপজেলা, তিন পৌরসভা ও সিটি কর্পোরেশনের ২৪ টি স্থানে দেওয়া হচ্ছে টিসিবির ডাল, তেল ও চিনি। পর্যায়ক্রমে ২২২ টি স্থানে দেওয়া হবে টিসিবি পণ্য।

আজ সকালে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মেয়র ও জেলা প্রশাসক আসিব আহসান টিসিবির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
এর আগে রংপুরে টিসিবি’র পণ্য বিক্র‍য় কার্যক্রমের উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে ভর্তুকি মূল্যে সারা দেশে নিম্ন আয়ের ০১ কোটি উপকারভোগী পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয়ের অংশ হিসেবে আজ সকালে রংপুর সিটি কর্পোরেশন এলাকাভুক্ত রাধাবল্লভ পার্সপোর্ট অফিসের সামনের চত্বর (রংপুর ডায়েবেটিক হাসপাতাল প্রাঙ্গণ) টিসিবি’র পণ্য (চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল) বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, মেয়র, রংপুর সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক মো: আসিব আহসান।
এসময় টিসিবি’র কর্মকর্তা কর্মচারীগণ, উপকারভোগী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রংপুর জেলার ০৮ টি উপজেলা ও ০৩ টি পৌরসভায় টিসিবি’র পণ্য বিক্রয়ের এ কার্যক্রম চলমান রয়েছে। একজন উপকারভোগী ০২ কেজি চিনি, ০২ কেজি মসুর ডাল ও ০২ লিটার সয়াবিন তেল ভর্তুকি মূল্যে (৪৬০ টাকা মূল্যে) পাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button