শ্রীমঙ্গলে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু

কে এম সাইদুল ইসলাম, মৌলভীবাজার প্রতিনিধি : শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ, মৃত ঝরণা কুর্মী শ্রীমঙ্গল মির্জাপুর ইউপির চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন, মৌলভীবাজার রোডের সুরভী পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার ১৮ মার্চ বিকালে ভাড়া বাসার নিজ কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এটা আত্মহত্যা না কি পরিকল্পিত হত্যা ❓ এনিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে ।
শিক্ষিকার পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মৃত ঝরণা ও সঞ্জয় দম্পত্তির প্রায় ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মৃত ঝরণা কুর্মীর স্বামী সঞ্জয় কুর্মী, শশুড় সিউধনী কুর্মীসহ এক মহিলাকে পুলিশ থানায় নিয়ে আসে। সঞ্জয় কুর্মী পূবালী ব্যাংক শ্রীমঙ্গল শাখায় কর্মরত।
মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।👇




