কাপাসিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, উপজেলা পরিষদে বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী, কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি এমপি।
আজ (১৭ মার্চ) দিনব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কাপাসিয়ায় কেক কেটে আনন্দ-উল্লাস, দোয়া ও মিলাদ মাহফিল আর শ্রদ্ধাবনতচিত্তে পালিত হয়েছে বাংলার অবিসংবাদিত নেতা, এ দেশের মানুষের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন।
উপজেলা আ’লীগ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি এমপি। উপজেলা আ’লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার একে এম গোলাম মোর্শেদ খান, সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়াারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান সহ নেতৃবৃন্দ।
অপরদিকে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. মোতাহার হোসেন মোল্লা ও আলম আহমেদের যৌথ উদ্যোগে সনমানিয়া শেখ রাসেল স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কেটে আনন্দ-উল্লাস, দোয়া ও মিলাদ মাহফিল আর শ্রদ্ধাবনতচিত্তে পালিত হয়েছে ।




