ঈদগাঁওতে সংবাদকর্মী সায়মনকে প্রাণ নাশের হুমকি, থানায় ডায়েরী

নুরুল আজিম,ঈদগাঁও : কক্সবাজার ঈদগাঁও`র সংবাদকর্মী সায়মন সরওয়ার কায়েমকে থানা কমপ্লেক্সের সামনে মারধর ও প্রাণ নাশের হুমকি ধমকি দিয়েছে ইসলামপুরের এক লবন ব্যবসায়ী।
ভুক্তভুগী সংবাদকর্মী সায়মন সরওয়ার কায়েম গত ১২ মার্চ বাদী হয়ে ঈদগাঁও থানায় সাধারন ডায়েরী করেন। ডায়েরীতে বিবাদী করা হয়েছে ইসলামপুর এলাকার মোঃ ইলিয়াসের ছেলে মোঃ শাহজাহান (৩৫)।
ডায়েরী সূত্রে জানা যায়, গত ১১ মার্চ দিবাগত রাত্রে থানায় একটি পারিবারিক সালিশের বৈঠক শেষে থানা কমপ্লেক্স থেকে বের হওয়া মাত্রই সংবাদকর্মী সায়মনের উপর হামলা করে। অভিযুক্ত শাহজাহান নিচে উৎপেতে ছিলো। তার সাথে থাকা অজ্ঞাতনামা ৫/৬জন মিলে সায়মনকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে পরবর্তী কোন এক সময়ে প্রাণে মেরে পেলার হুমকি ধমকি দেয় প্রকাশ্যে। সায়মন নিজের জীবন নিয়ে শংকায় আছে এবং সে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ঈদগাঁও থানা প্রশাসনের স্বরনাপন্ন হয়ে সাধারন ডায়েরী করে। যার নং- ৪১২/১২-০৩-২০২২ইং।
অভিযুক্ত শাহাজাহানকে সংবাদকর্মী পরিচয় দিয়ে মুটোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে, তিনি ফোন কেটে দেয়, পরবর্তীতে ফোন বন্ধ করে রাখে।
ডায়েরীর ব্যপারে ঈদগাঁও থানার এএসআই ইব্রাহীম প্রতিবেদককে জানান, থানা প্রশাসন ডায়েরীটি আমলে নিয়ে সংগঠিত বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিচ্ছে।




