sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

এবার মার্কিন প্রেসিডেন্টের ওপর পাল্টা নিষেধাজ্ঞা রাশিয়ার

পতাকা ডেস্ক : এবার প্রেসিডেন্ট জো বাইডেনসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্তাব্যক্তিদের ওপর পাল্টা নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন ছাড়াও রাশিয়ার এই নিষেধাজ্ঞার আওতায় আরও রয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং সিআইএ প্রধান উইলিয়াম বার্নস।
সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ১৩ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এই ১৩ জন রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
এই তালিকায় যারা রয়েছেন তাদেরকে স্টপ লিস্টে সংযোজন করেছে রাশিয়া। এর মাধ্যমে তাদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হল।
এদিকে এ সপ্তাহের শুরুতে রাশিয়ার সরকারি দপ্তর জানিয়েছিল তারা পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার জবাবে পাল্টা নিষেধাজ্ঞা দেবে। এরপর মঙ্গলবার নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে বিবৃতি দেয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে তারা জানায়, যুক্তরাষ্ট্রের অব্যহত নিষেধাজ্ঞার জবাবে প্রেসিডেন্ট বাইডেনসহ অন্যদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যা ১৫ মার্চ থেকে কার্যকর হয়েছে।
ইউক্রেনে হামলা শুরুর পরপরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ রাশিয়ার শীর্ষ কর্তাব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। এছাড়া পুতিনের ঘনিষ্ঠ রাশিয়ার শীর্ষ ধনীদের ওপর নিষেধাজ্ঞাসহ রাশিয়ার ওপর একের পর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা বিশ্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button