slider

সাংবাদিক এ বি সিদ্দিক মারা গেছেন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক স্থানীয় সাপ্তাহিক কুড়িগ্রাম বার্তার প্রকাশক ও সম্পাদক এবং দি ফিন্যানশিয়াল এক্সপ্রেস ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি এ বি সিদ্দিক মারা গেছেন।
রবিবার রাত পৌনে বারোটায় রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। সোমবার বাদ যোহর তার প্রথম নামাজে জানাযা কুড়িগ্রামের ভকেশনাল মোড় এলাকার চড়ুয়া পাড়ায় অনুষ্ঠিত হয়।
এরপরে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে দ্বিতীয় নামাজে জানাযা ও ফুলেল শ্রদ্ধা জানানো হয়। চিলামারী উপজেলায় তার গ্রামের বাড়ি জোড়গাছ মন্ডলপাড়া গ্রামে তৃতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button