slider

সভাপতি মন্ডলীর সদস্য হওয়ায় গন সংবর্ধন পেলেন এমপি কামরুল ইসলাম

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় ঢাকা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কামরুল ইসলাম’কে গন-সংবর্ধনা দিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগ।

গতকাল ( ৮ মার্চ মঙ্গলবার ) বিকেল ৩ টায় কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ গন সংবর্ধনা দেওয়া হয়।
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক মোঃ ইউসুফ আলী চৌধুরী সেলিম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ হামিদুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ নূরউদ্দিন , বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া।

গণ সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য শাহাবুদ্দিন শাহা,ঢাকা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মোস্তান, থানা আওয়ামীলীগের সদস্য আবু বকর সিদ্দিক,তারানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান খান, আহবায়ক কমিটির সদস্য ডাঃ ইখতিয়ার আহমেদ শাওন প্রমুখ।
এসময় এডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি কে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগ ও বিভিন্ন ব্যক্তিবর্গরা সংবর্ধনা দেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button