slider

মহাদেবপুরে পুকুরে ডুবে এক নারীর মৃত্যু

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুকুরে ডুবে নাজমুন নাহার (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার চকরাজা পুর্বপাড়া গ্রামের আবুল কাশেম মিঠুর স্ত্রী। আজ সোমবার (০৭ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে তার বাড়ির পাশে একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

স্থানীয়রা জানায়, নাজমুন নাহারের মৃগী রোগ ছিল। এ ঘটনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মৃগী রোগ থাকার কারণে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটতে পারে। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button