slider

বদলগাছীতে ২১টি গরু, ১টি ছাগল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার- ৪

মো:শাকিল হোসেন, বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ২১টি ছোট-বড় গরু, ১টি খাসি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ। এ ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃরা হলো, উপজেলার কোলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে জাকির হোসেন (৫৫), জাকির হোসেনে ছেলে আব্দুস সবুর ওরফে ‘সবুজ’ (২৪), কোলা (ঝাপড়িতলা) গ্রামের আলিমুদ্দিনের ছেলে রুহুল আমিন (৪৩), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে তানজিদ খান (২২)।

৬ মার্চ বেলা ১২ টায় বদলগাছী থানায় এ বিষয়ে এক প্রেসব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজীউর রহমান পিপিএম।
প্রেস ব্রিফিং এ জানা যায়, বদলগাছী উপজেলার হলুদবিহার (পশ্চিমপাড়া) গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে গোলাম মোস্তফার গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি হয়ে যায়। চুরি হওয়া গরু উদ্ধারের জন্য গত ৫মার্চ বদলগাছী থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের প্রেক্ষিতে নওগাঁ জেলার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজীউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর এর সার্কেল এ.টি.এম মাইনুল ইসলামের প্রত্যক্ষ সহযোগিতায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, ওসি (তদন্ত) রায়হান হোসেন, এসআই আব্দুল আজিজ, আবু সামা, মেহেদী হাসান, তুহিন আহম্মেদ, আবু তাহের ও আব্দুর রউফ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।

অভিযান পরিচালনা কালে গত ৫ মার্চ কোলা ইউনিয়নের তেতুলিয়া গ্রামের জাকির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ছোট-বড় ১২ টি গরু ও ১টি খাসি উদ্ধার করেন। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও তাদের দেয়া তথ্য মোতাবেক এলাকার বিভিন্ন জায়গা থেকে আরও ৯টি গরু উদ্ধার করা হয়। সর্বমোট ২১টি গরু ও ১ টি খাসি উদ্ধার করে পুলিশ। এসময় তাদের বাড়ি থেকে এয়ারগান, রামদা, চাপাতিসহ ১৫ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো তারা চুরির কাজে ব্যবহার করতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য এবং তারা জয়পুরহাট, বগুড়াসহ বিভিন্ন জেলায় গরু চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছেন। এবং তাদের প্রত্যেকের নামে একাধীক মামলা রয়েছে।
আসামীগণ অত্র থানাসহ পার্শ্ববর্তী কয়েকটি থানা, জয়পুরহাট জেলা ও বগুড়াসহ বিভিন্ন জেলায় গরু চুরিসহ বিভিন্ন অপরাধের সংগে জড়িত রয়েছে।
এবিষয়ে থানায় চুরি এবং দেশীয় অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আরও তথ্য সংগ্রহের জন্য আসামীদেরকে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান।
প্রেস ব্রিফিংএ আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল এ.টি.এম মাইনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, ওসি (তদন্ত) রায়হান হোসেন প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button