slider

বড়াইগ্রামে বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে হিরু প্রামাণিক (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার সুতারপার এলাকায় দাড়ির বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের গলায় গামছা ও রশি জড়ানো ছিল। হিরু উপজেলার ধানাইদহ পূর্বপাড়ার বিদ্যুৎ প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিলের জমিতে কাজ করতে এসে স্থানীয় কৃষক তার মৃতদেহ দেখতে পেয়ে অন্যদের জানায়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ আরও জানায়, হিরু একজন মাদকসেবী এবং বড়াইগ্রাম থানায় তার নামে দুইটি চুরির মামলা রেকর্ডভুক্ত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button