Uncategorized

নিয়ামতপুরে জাতীয় বীমা দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় বীমা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় বর্নাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
র‌্যালিটি উপজেলা পরিষদের মেইন গেট থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর জনপ্রিয় বীমা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মশিউর রহমান মিল্টনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নওগাঁ জেলা আওয়ামীলীগৈর অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ইয়াসিন আলী । আলোচনা শেষে জাতীয় বীমা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পপুলার লাইস ইন্সরেন্স কোম্পানী লিঃ এর জনপ্রিয় বীমার ৩জন সদস্যদের মাঝে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৯২ হাজার ৯শ ৮৫ টাকার তিনটি চেক তুলে দেন অতিথিবৃন্দরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button