Uncategorized

মান্দায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে(১২) মুখ বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার একদিন পর সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ভিকটিম ও তার বাবা-মাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকাল ৪টায় এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
স্থানীয়রা জানান, গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভিকটিমকে পাশের ঘরে রেখে তার বাবা-মা অন্য ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একই এলাকার দুই সন্তানের জনক বখাটে ব্যক্তি ভিকটিমের ঘরের ছিটকানি বাইরে থেকে খুলে ভেতরে প্রবেশ করেন। এর আগে শিশুটির বাবা-মার ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে দেন অভিযুক্ত। পরে অভিযুক্ত ব্যক্তি একটি ওড়না দিয়ে শিশুটির মুখ বেঁধে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে।
প্রতিবেশি এক নারী জানান, ভিকটিমের পরিবারটি চরম অসহায়। তাদের নিজস্ব কোনো জমিজমা নেই। এ কারণে রাস্তার ধারে খাস জমিতে দুইটি ঘর নির্মাণ করে একাকিভাবে বসবাস করছেন। তাদের আশপাশে আর কোনো পরিবার বসবাস করে না। এ সুযোগ কাজে লাগিয়ে শিশুটিকে পাশবিক নির্যাতন করে অভিযুক্ত বখাটে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button