Uncategorized
রাজারহাটে উপজেলা চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পির মাতা প্রয়াত শামসুন্নাহার সোহরাওয়ার্দীর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে উপজেলা পরিষদের আয়োজনে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত স্মরণ সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব, জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, উপজেলা নির্বাহী অফিসার জনাবা, নুরে তাসনিম, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব, আশিকুর ইসলাম মন্ডল সাবু, নারী ভাইস চেয়ারম্যান জনাবা, ইয়াসমিন বেগম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ জনাব, রাজু সরকার সহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অনেকে অংশ গ্রহন করেন। শেষে মরহুমার আত্নার মাগফিরাত কামনার্থে দোয়া অনুষ্ঠিত হয়।




