শনাক্তের হার ৪.০১ করোনায় আরও ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৩ জনে। নতুন শনাক্তের ৬৪ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৬৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৭৫৯ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জন। দৈনিক শনাক্তের হার ৪ দশমিক শূন্য ১ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ৪ দশমিক ১৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৬২৬৪ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৬ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫০৮টি নমুনা সংগ্রহ এবং ২১ হাজার ৫৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৩ লাখ ৭৬ হাজার ৭৩৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক শূন্য ১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।




