Uncategorized

নিয়ামতপুর প্রেসক্লাবের দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় হতে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদের পরিচালনায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি জাবেদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহান সা, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, সদস্য সিরাজুল ইসলাম, এস,এ সাগর, ইমরান ইসলাম।
উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ৪৫ জন দুঃস্থ অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button