Uncategorized

রুমায় সড়ক উন্নয়নে বালুর মহলের অনুমতি না থাকায় পাহাড়ের জাম বালু দিয়ে কাজ চলছে

রুমা প্রতিনিধি : বান্দরবানের রুমা উপজেলায় বিভিন্ন অধিদপ্তরের সড়ক উন্নয়ন কাজের বালুর পরিবর্তে পাহাড়ের জাম বালু দিয়ে কাজ সম্পন্ন করে চলছে । এলজিইডি, জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড,পিআইও (HBB) উন্নয়ন সড়ক গুলো দীর্ঘদিন ধরে (বালু মহল) না থাকায় তথা সরকারের বিধিনিষেধ ফলে পাহাড়ের জাম বালু দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সরকার কোষাগারের রাজস্ব আয় থেকে যেমন বঞ্চিত হয়েছে, তেমনি এলাকার বেকার যুবকদেরও কর্মসংস্থান বিঘ্ন বাধা সৃষ্টির হয়েছে। সরজমিনে গিয়ে দেখা মিলে, রুমা খাল মুখ হইতে পলিকা মার্মা পাড়ার সড়ক হইয়ে গালেংগ্যা ইউনিয়নের সড়ক, রুমা প্রধান সড়ক হইতে বতটলি মার্মা পাড়ায় হয়ে গালেংগ্যা ইউনিয়নের সড়ক,পলি প্রাংসা সড়ক, বেথেল বম পাড়ার হইতে মুননুওয়াম বম পাড়ার সড়ক, বেথেল বম পাড়ার হইতে পলিটন মার্মা সড়ক(আরএন্ডএইচ), সেগুন মার্মা পাড়ার সড়ক ( HBB), কেম্বুওয়া মার্মা পাড়ার সড়ক (HBB ), এ্যাম্পূ ম্রো পাড়ার হইতে গালেংগ্যা ইউনিয়নের যাওয়া সড়ক গুলো রাস্তার উন্নয়ন কাজ চলমান রয়েছে। কাজের ঠিকাদার প্রতিষ্ঠান মিলন, রতন কান্তি দাস, কেরানি জাহেদুল ইসলাম, আনোয়ার সাথে সড়ক নির্মাণের প্রাসঙ্গিক কথা হলে বলেন, আমরা টেকসয় সড়ক উন্নয়নের জন্য বদ্ধপরিকর কিন্তু প্রশাসন পক্ষ থেকে বালু উত্তোলনের বিধিনিষেধ থাকায় আমরা নির্বিকার ! তাই বাধ্য হয়ে পাহাড়ের ভালো মানের জাম বালু দিয়ে কাজ ছেড়ে নিয়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক, বিভিন্ন অধিদপ্তরের প্রকৌশলী বলেন, বালু উত্তোলন প্রশাসনের বিধিনিষেধ আরোপ থাকায় আমাদের করার কিছুই থাকেনা। ঠিকাদার প্রতিষ্ঠান পাহাড়ের জাম বালু (ভালো মানের) দিয়ে কাজ সম্পন্ন করার বিকল্প দেখছিনা। সড়ক নির্মাণ কাজে বালু উত্তোলন (বালু মহল) বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী কাছে সাংবাদিকরা সহযোগিতা চাইলে তিনি বলেন, আইনের বিধিনিষেধ আরোপ থাকায় আমার পক্ষে করার কিছুই নেই বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button