Uncategorized

হরিরামপুরে প্রাণি সম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনীতে আলোচনা সভা

জ. ই. আকাশ হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২২ উদ্বোধনী/সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৬ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে প্রাণিসম্পদ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আঞ্চলিক প্রাণি রোগ গবেষণা ও অনুসন্ধান কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ, হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সালাম চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, বাল্লা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. বাচ্চু মিয়া প্রমুখ।
সভায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. জহুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এলএফএ মনোরঞ্জন হালদার মাধব।
উল্লেখ্য, প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫০ জন খামারি স্টল নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button