বিবিধশিরোনাম

বছরব্যাপী নানা আয়োজনে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন দিবস উদযাপন

বছরব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন দিবস উদযাপন করেছে। আজ শনিবার শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ ইমামুল কবীর শান্ত’র জন্ম দিবস। প্রতি বছরের ন্যায় এবারও নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও এর সকল অঙ্গ প্রতিষ্ঠান। এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে- প্রতিষ্ঠাতার জীবন ও কর্মের উপর চিত্রকর্ম প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ও শান্ত-নিকেতনে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনসহ রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র, ঔষধ, খাদ্য সামগ্রী ও মাক্স বিতরণসহ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি চালু, মেডিকেলসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সাহায্য-সহযোগিতা প্রদান ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে বনানী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ ইমামুল কবীর শান্ত’র সমাধিতে পুস্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করে। এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান, বরেণ্য চিত্রশিল্পী শিল্পী হাসেম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনষুদের ডিন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক নিসার হোসেন, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ত্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. মোঃ আহসানুল কবির, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ত্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ^বিদ্যালয়ের আর্ট এন্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক বরেণ্য চিত্রশিল্পী মোস্তাফিজুল হক ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শেখ তানভীর আহমেদ (রনি) প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button