মতামতশিরোনাম

বৈশ্বিক গণতন্ত্র সূচকে ৭৫তম বাংলাদেশ

বৈশ্বিক গণতন্ত্র সূচকে এক ধাপ এগিয়ে ৭৫তম স্থানে রয়েছে বাংলাদেশ। ২০২১ সালে বিশ্বের ১৬৫ দেশ এবং দুই অঞ্চলের গণতান্ত্রিক পরিস্থিতি বিচার করে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট ওই রিপোর্ট প্রকাশ করে। এতে বাংলাদেশের স্কোর ৫.৯৯। ২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৬তম।
গত কয়েক বছর ধরেই এই সূচকে উপরে উঠে আসছে বাংলাদেশ। ২০১৯ সালে ৫.৮৮ স্কোর নিয়ে ৮০তম স্থানে ছিল বাংলাদেশ। আর তার আগের বছর ২০১৮ সালে ৫.৫৭ স্কোর নিয়ে ৮৮তম স্থানে ছিল। মূলত নির্বাচন প্রক্রিয়া, বহুদলীয় ব্যবস্থা, সরকার পরিচালনা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার এই পাঁচ বিষয় আমলে নিয়ে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
এই রিপোর্টে এ বছর সবার উপরে রয়েছে নরওয়ে। দেশটির স্কোর ৯.৭৫।
দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের স্কোর ৯.৩৭। অপরদিকে ৯.২৭ স্কোর নিয়ে ফিনল্যান্ড আছে তৃতীয় স্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বৈশ্বিক গণতন্ত্র সূচকে ভারত ৪৬, শ্রীলংকা ৬৭, ভুটান ৮১, নেপাল ১০১, পাকিস্তান ১০৪তম অবস্থানে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button