Uncategorized

কোনো সরকারের সময়-ই প্রকৃত নেতা-কর্মীরা শান্তি পেলো না

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : গতকাল রোববার দুপুরে হোমনা সদর নিজ জায়গায় আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা ও মানব বন্ধন পুর্ব বক্তৃতায় হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ আবেগঘন কন্ঠে আক্ষেপ করে বলেছেন, নিজ সরকার ও বিরোধী দলের সরকার থাকা কালে দলের -অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তি পেলো না। ডিজিটাল নিরাপত্তা আইনে সাম্প্রতিক একটি মামলায় নেতাকর্মীদের হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে বক্তৃতা দিতে গিয়ে তিনি দুঃখ প্রকাশ করে প্রশ্ন রেখে বলেন, দলের- অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যদি এভাবে নির্যাতিত হয় তাহলে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কখন শান্তি পাবে? যুবলীগ নেতা মনিরুজ্জামান টিপুর সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান, উপজেলা বি আর ডি বি’র সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মানিক মিয়া ইমন সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে পরে উপজেলা গেইটের সামনে সংক্ষিপ্ত মানব বন্ধনে সকল নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button