Uncategorized

সাভারে ছিনতাই চক্রের এক সদস্য আটক

সোহেল রানা, সাভার: ঢাকার অদূরে সাভারে আরিচা মহাসড়কে টাকা ছিনতাইকালে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিএনবি থেকে তাকে আটক করা হয়। আটক ছিনতাইকারী ওয়াছকুরুনীর (২২) বাড়ি শেরপুর জেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে সিএনবি এলাকায় এক ভ্যানচালক বিভিন্ন দোকানে মালামাল পৌঁছে দিয়ে দোকান থেকে নগদ এক লাখ ৫৩ হাজার চার শ’ ৯৬ টাকা নিয়ে সাভারে আসছিলেন।
এসময় ওয়াছকুরুনী নামে ওই ছিনতাইকারী ওই ভ্যানচালককে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। পরে ওই ভ্যানচালকের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ওই ছিনতাইকারীকে আটক করে সাভার মডেল থানা-পুলিশের কাছে সোর্পদ করে। পরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের পরে এক দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটক ছিনতাইকারী ওয়াছকুরুনী দিনের বেলায় বিভিন্ন ভাড়ায় গাড়ি চালাতেন। রাত নামলেই তিনি বেশ কয়েকজনকে নিয়ে মহাসড়কে ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হন। তার সাথে অন্য কেউ ছিনতাইয়ের সাথে জড়িত আছেন কিনা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
এছাড়াও আজ সাভারে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত দশজন আসামিকে আটক করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button