শিরোনামসুস্থ থাকুন

শনাক্তের হার ২৫.৮৬ নতুন শনাক্ত ১১৫৯৬, আরও ৩৩ জনের মৃত্যু

দেশে একদিনের ব্যবধানে শনাক্ত ও মৃত্যু সামান্য কমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৪৯৪ জনে। নতুন শনাক্তের ৫২ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ১১,৫৯৬ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১২,১৯৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ। আগের দিন এই সংখ্যা ছিল ২৭ দশমিক ৪৩ শতাংশ। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় ৫৯৫৫ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৬৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৮৫৮ টি নমুনা সংগ্রহ এবং ৪৪ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button