Uncategorized

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ঢাকা জেলা শাখার কমিটি গঠন

সোহেল রানা,সাভার(ঢাকা): নাছির আহম্মেদ লিটন কে সভাপতি, মোঃ আব্বাস উদ্দিন ধ্রুব’কে সাধারণ সম্পাদক ও আল মাহমুদ খান তূর্য কে সাংগঠনিক সম্পাদক করে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আমুস এর ২৫ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা জেলার সাভার,ধামরাই,কেরানীগঞ্জ, নবাবগঞ্জ,দোহার উপজেলা নিয়ে এই কমিটি গঠিত হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দুই মাসের মধ্যে জেলার আওতাভুক্ত উপজেলা কমিটি গঠন করবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশক্রমে নবগঠিত ঢাকা জেলা কমিটির সম্মতিতে সাভার উপজেলার পূর্বের কমিটি বাতিল বলে ঘোষণা করা হয়েছে সেই সাথে নতুনভাবে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো.সাজ্জাদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন মৃদুল আগামী ১ বছরের জন্য ৩০ ডিসেম্বর ২০২১ এই কমিটি অনুমোদন করেন।
সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কমিটি অনুমোদনের সময় প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তা, ইঞ্জিনিয়ার এনামুল হক মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আহমাদ রাসেল,সহ-সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেন, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী উপস্থিত ছিলেন।
“আমরা মুক্তিযোদ্ধার সন্তান”ঢাকা জেলা কমিটিতে সহ-সভাপতি: কবির দেওয়ান,এহসানুল হক চন্দন,শাকিল উদ্দীন খান কানন,মাহবুব ফারুক খান রাজীব।যুগ্ম সাধারণ সম্পাদক -মোঃ জাকির হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক – মোঃ তানভীর উল্লাহ,দপ্তর সম্পাদক -জাকির হোসেন চৌধুরী রণি,প্রচার ও প্রকাশনা সম্পাদক – মোঃ সালেকুজ্জামান সুমন,অর্থ সম্পাদক -মঞ্জুরুল ইসলাম বাবু,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – মোঃ তৌহিদ,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক – মোঃ রবিন,ত্রাণ ও সমাজ কল‍্যাণ বিষয়ক সম্পাদক -মোঃ মুসা,স্বাস্থ্য ও পরিবার কল‍্যাণ বিষয়ক সম্পাদক -মোঃ মাসুদ রানা,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক – মাসুদ রানা (২),নারী ও শিশু কল‍্যাণ বিষয়ক সম্পাদক -তাসফিয়া খান ত্রয়ী,আইন বিষয়ক সম্পাদক – রিশিত খান অংকুর,ধর্ম বিষয়ক সম্পাদক -মোঃ মহসিন,পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক – রিপন আহমেদ।
এছারা মেহের নিগার,রাশেদুল ইসলাম শাফিন,ইঞ্জিনিয়ার খাদেমুদ্দীন,ডাঃ আসহাব উদ্দীন কে কমিটিতে সম্মানিত কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এই কমিটি কাজ করবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button