আধুনিক ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী শহিদুল ইসলাম

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিয়ামতপুর উপজেলার ০৭নং শ্রীমন্তপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন শহিদুল ইসলাম(সেন্টু)। দুপুরে নিয়ামতপুর উপজেলা নির্বাচন অফিসে মেম্বার পদপ্রার্থী শহিদুল ইসলাম(সেন্টু) মনোনয়ন ফরম জমা দিয়েছেন। জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।
স্থানীয়রা বলেন তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবক সমাজসেবক শহিদুল ইসলাম (সেন্টু)কে মেম্বার হিসেবে দেখতে চাই।
মেম্বার পদপ্রার্থী শহিদুল ইসলাম(সেন্টু) বলেন, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ৪ নং ওয়ার্ডকে একটি রােল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা। তিনি আরোও বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই। আপনাদের সবার দোয়া ভালোবাসা সমর্থন একান্ত কামনা করি।




