মানবিক ব্যাংকার হিসেবে সম্মাননা পেলেন জনতা ব্যাংকের ব্যবস্থাপক জসীম উদ্দীন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ব্যাংকিং সেবা অব্যাহত রাখায়, মানবিক ব্যাংকার হিসেবে সম্মাননা পেলেন জনতা ব্যাংকের বাতাকান্দি শাখা ব্যবস্থাপক জসীম উদ্দীন। তিতাস উপজেলা পরিষদের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার গত মঙ্গলবার বিকেলে ব্যাংক মিলনায়তনে আয়োজিত বিদায় ও বরন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাতাকান্দি বাজার শাখা জনতা ব্যাংকের নবাগত ব্যবস্থাপক মোহাম্মদ নওসাদ আলী। শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের কুমিল্লা উত্তর এরিয়া উপ- ব্যবস্থাপক আবদুল কাদের মৃধা। অতিথি বৃন্দের মাঝে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভুইয়া, বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুর নবী, সাতানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সামসুল হক সরকার, উত্তর জেলার বিভিন্ন শাখা ব্যবস্থাপকগন ও মাছিমপুর কৃষি ব্যাংকের ব্যবস্থাপক। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহসীন আলী, গ্রাহকদের মাঝে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহীন আলম, মোহাম্মদ আলাউদ্দিন, ও আকাশী বেগম। উল্লেখ্য মোহাম্মদ জসীম উদ্দীন জনতা ব্যাংকের দাউদকান্দি সদর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন।




