Uncategorized

নাটোরে ১১ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহন

নাটোর প্রতিনিধি : জেলার নাটোর সদর ও বড়াইগ্রাম উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক শামীম আহমেদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপর ভূমিকায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। জনগনের আশা আকাংখার প্রতিফলন ঘটাতে নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ কাজ করে যাবেন। ইউনিয়ন পরিষদ সরকারের উন্নয়ন কর্মসূচী যথাযথভাবে বাস্তবায়নে ভূমিকা রাখবেন। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নাদিম সারওয়ার শপথ গ্রহন অনুষ্ঠানে সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনএসআই এর উপ-পরিচালক নুরুল আলম খান, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহসীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button