সাটুরিয়ার ৯ ইউনিয়নে ৬ আওয়ামীলীগ ৩ স্বতন্ত্র প্রার্থীরা

সাাটুরিয়া প্রতিনিধি : চতুর্থ দফায় সম্পন্ন হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা এবং ৩টিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে,
সাটুরিয়া উপজেলার নির্বাচিতরা হলেন-
ধানকোড়া ইউনিয়নে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ,
তিল্লী ইউনিয়নে নৌকা প্রতীকের শরীফুল ইসলাম ধলা,
হরগজ ইউনিয়নে নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জ্যোতি,
দিঘুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের সফিউল আলম জুয়েল,
দরগ্রাম ইউনিয়নে নৌকা প্রতীকের আলীনুর বকস্,
সাটুরিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকে আনোয়ার হোসেন,
বালিয়াটিতে স্বতন্ত্র প্রার্থী মীর সোহেল আহম্মেদ চৌধুরী,
বরাঈদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাজী মোঃ আব্দুল হাই ও
ফকুরহাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান।




