Uncategorized

এসএসসি/দাখিল-৯৭ ব্যাচের ঈদগাঁও উপজেলার পুণর্মিলনী ২৫ ডিসেম্বর

নুরুল আজিম : চির বন্ধনে বন্ধুত্বের ঐকতানে’ শ্লোগানে এসএসসি/দাখিল “৯৭” ব্যাচ ঈদগাঁও উপজেলা পুণর্মিলনী অনুষ্ঠান শনিবার (২৫ ডিসেম্বর ২১) ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় (ঈদগাহ হাইস্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে) এ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে-
যথাক্রমেঃ সকাল ৭.৩০-৮.৪০ টায় মুক্তিযুদ্ধের শহীদ এবং প্রয়াত শিক্ষক ও বন্ধুদের স্মরণে স্থানীয় হেফজ খানায় খতমে কুরআন দোয়া ও মোনাজাত, মন্দিরে হিন্দু ধর্ম মতে আচার।
সকাল ৮.৪০- ৯.৪০ টায়, অভ্যর্থনা, উপহার সামগ্রী ও সকালের নাস্তা গ্রহণ। ৯.৪০ -১২টায় উদ্বোধন, পতাকা উত্তোলন জাতীয় সংগীত শপথবাক্য, র‌্যালী, ও অতিথিদের আসন গ্রহণ।
দুপুর ১২ টায় সতীর্থদের উন্মুক্ত আলোচনা ও মতবিনিময়। মধ্যাহ্নভোজ বেলা ২টায়। বিকাল ৩.০০-৫.৩০ টায় কবিতা ও গানের আড্ডার ফাঁকে ফাঁকে রাইফেল ড্র। ৬.৩০ বৈকালিক চা বিরতির মাধ্যমে পুণর্মিলনী অনুষ্ঠান সমাপ্তি ঘটবে। বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৭.০০-৮.৩০ টা পর্যন্ত। এছাড়া আজ ২৫ ডিসেম্বর ২১ এসএসসি/দাখিল “৯৭” ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।
এসএসসি/দাখিল ৯৭ ব্যাচ এর সকল বন্ধুদের যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন উদযাপন কমিটির আহবায়ক ইমরানুল হক চৌধুরী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button