সিংগাইরে ডাকাতি মামলার আসামী খুন

সিরাজুল ইসলাম, সিংগাইর(মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নের উত্তর জামসা গ্রামের আব্দুল মান্নান(৬০) নামের অস্ত্র ও ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত এক আসামী খুন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট শেষেময়না তদন্তেরজন্য মর্গে প্রেরণ করেন। উদ্ধার কালে লাশের দু’চোখ উপড়ানো ও নাক কাটা ছিলো। নিহত মান্নান উপজেলার তালেবপুর ইউনিয়নের মোল্লা পাড়া গ্রামের মৃত কিফাজ উদ্দিনের পুত্র। সে দীর্ঘ দিন ধরে শ্বশুর বাড়ি উত্তর জামসা এলাকায় স্বপরিবারে বসবাস করে আসছিলেন।
নিহতের স্ত্রী মনোয়ারা খাতুন (৫০) বলেন, আমাদের সাথে কারো শত্রুতা ছিলনা। তবে কয়েক দিন ধরে স্থানীয় ইউসুফ আলী, শামমিয়া, বিরচন, ছবেদ আলী, মুকছেদ ও বাছিরের জমি থেকে ঘাস চুরি হচ্ছিল। চুরি ঠেকাতে তারা লাঠি-সোটা নিয়ে পাহাড়া দিত। বুধবাররাত ৮ টার দিকে আমার স্বামী একটি কাচি হাতে বাড়ি থেকে বের হয়। এর পর রাতে সে না ফেরায় বৃহস্পতিবার ভোরে আশ পাশের বাড়ি গুলোতে খোঁজতে থাকি। না পেয়ে এক পর্যায়ে কালিগঙ্গা নদী পাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় জনৈক ইউসুফ আলীর ঘাস ক্ষেতে আমার স্বামীর লাশ দেখতে পাই। আমার ধারনা,ওই ঘাস ক্ষেতের পাহাড়াদাররাই আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করেছে।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, এ খুনের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। খুনের রহস্য উদঘাটন সহ জড়িতদের গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।




