Uncategorized

কাপাসিয়ায় মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় জেলা মহিলা দলের উদ্যোগে শনিবার দিনব্যাপী এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির স্থায়ী কমটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্’র ঘাগটিয়াস্থ গ্রামের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহŸায়ক ও সাবেক এমপি ফজলুল হক মিলন।
গাজীপুর জেলা মহিলা দলের সাবেক সভাপতি জান্নাতুল ফেরদৌসীর সভাপতিত্বে কর্মী সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক গোল নাহারের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কাপাসিয়া উপজেলা বিএনপির আহŸায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নুর জাহান মাহ্বুব, যুগ্ম-সাধারণ সম্পাদক অপর্ণা দাস, সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, প্রচার সম্পাদক মর্জিনা আফসার, গ্রাম সরকার সম্পাদক রহিমা সিকদার, মানব উন্নয়ন সম্পাদক খন্দকার ফারহানা ইয়াসমিন আতিকা, ত্রাণ সম্পাদক আনোয়ারা বেগম, স্বাস্থ্য সম্পাদক ডা. দেলোয়ারা বেগম পান্না প্রমুখ। এর আগে নেতৃবৃন্দ মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহ্’র কবরে পুষ্পস্তবক অর্পণ এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
কর্মী সমাবেশে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেন, স্বাধীনতার ৫০ বছরেও এ জাতি এখনো স্বাধীন হতে পারেনি। গুম, খুন, হামলা-মামলা দিয়ে পুরো জাতিকে জিম্মি করে রেখেছে। বর্তমান আওয়ামী সরকার বিএনপি চেয়ারপার্সন আপষহীন, গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে। বিদেশে খালেদা জিয়ার সুচিকিৎসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। তিনি দ্রুত খালেদা জিয়ার মুক্তি এবং পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দাবি করেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বলেন, বাংলাদেশের প্রথম এবং তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একজন নারী হয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আপসহীন নেত্রী হিসেবে বিশ^ দরবারে স্থান করে নিয়েছেন। নেত্রীর সুচিকিৎসায় সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। আন্দোলন ছাড়া এ সরকারকে বাধ্য করা সম্ভব হবে না। গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের আন্দোলনে এই মহিলা দলকে ভূমিকা রাখতে হবে। মহিলা দলের নেতৃত্বে দেশব্যাপী ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button