Uncategorized

সিংড়ায় সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্ব চনের দাবিতে শহীদ মিনারে স্বতন্ত্র প্রার্থীর অবস্থান

নাটোর প্রতিনিধি : অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচনের দাবিতে নাটোরের সিংড়ায় শহীদমিনারে অবস্থান কর্মসূচী পালন করেছেন উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপিচেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম শরিফ।
সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবেনির্বাচনে অংশ নেয়া শরিফুল ইসলাম শরিফ দুপুরে তাজপুর বাজার শহীদ মিনারেতার কর্মি সমর্থকদের নিয়ে অবস্থান কর্মসূচী পালন করেন।
এসময় তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে তার কর্মি সমর্থকদের ভয়ভিতি প্রদর্শন, হুমকি বাধা সহ নানা প্রতিবন্ধকতার অভিযোগ এনে প্রশাসনের কাছে সুষ্ঠ নির্বাচনী পরিবেশ দাবি করেন।
শরীফ বলেন, তাজপুর ইউনিয়নের নৌকার প্রার্থী মিনহাজ উদ্দিন নিজে আমারকর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছে। নির্বাচনী প্রচার কাজে মাইকিং করতে বাধা দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে একটি করে নির্বাচনী অফিস থাকলেও মিনহাজ উদ্দিনের রয়েছে অন্তত ২০টি অফিস। এনিয়ে প্রশাসনকে বারবার অভিযোগ দিলেও তারা কোন কর্নপাত করছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button