Uncategorized

নওগাঁয় চোখ উপড়ে ফেলা ও যৌনাঙ্গ কাটা যুবকের লাশ উদ্ধার

গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় সদর উপজেলায় চোখ উপড়ে ফেলা ও যৌনাঙ্গ কাটা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর উপজেলার লস্করপুর এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার নাম ও ঠিকানা জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে অজ্ঞাত মরদেহ দেখতে পান তারা। পরে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল ১০টার দিকে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ওই যুবকের দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। স্থানীয়রা মরদেহটি চিনতে পারছে না। হয়তো অন্য কোনও এলাকার হতে পারে ওই যুবক। এ ছাড়া তার যৌনাঙ্গও কেটে ফেলা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া গেলে দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
এ ছাড়াও মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button