শিরোনামসুস্থ থাকুন
আরো ১৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো ১৪ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নতুন রোগীদের ১৪ জনই ঢাকার বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৬৮ জন ডেঙ্গু রোগী সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ১০৭ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি ৬১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২৮ হাজার ৯৯ রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২৭ হাজার ৮৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
১ জানুয়ারি থেকে ১৭ ডিসেম্বর ২০২১ পর্যন্ত দেশে মোট ১০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
সূত্র : ইউএনবি




