Uncategorized

ঘিওরে আওয়ামী লীগের ১০ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

মানিকগঞ্জ সংবাদদাতা : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ঘিওর উপজেলায় ১০ জনকে আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ঘিওর উপজেলার বহিষ্কৃতরা হলেন, ঘিওর সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. অহিদুল ইসলাম টুটুল, পয়লা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুন্নু দেওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ লতা, ৫ নং ওয়ার্ড যুবলীগের সদস্য শরিফ মৃধা, নালী ইউনিয়নের ঘিওর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদের বিশ্বাস, নালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিলশাদ খান দেলোয়ার, সিংজুরী ইউনিয়নে উপজেলা যুবলীগের সহ সভাপতি আসাদুর রহমান মিঠু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ এবং বানিয়াজুড়ি ইউনিয়নে মানিকগঞ্জ জেলা কৃষক লীগের সহ সভাপতি মো. খলিলুর রহমান।
মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক ঘিওর উপজেলাধীন আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা মোতাবেক ১০ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে, যা ১৪ ই ডিসেম্বর থেকে কার্যকর হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button