Uncategorized

রাজারহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শরিফুল ইসলাম সজীব,রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন। ১৪ডিসেম্বর মঙ্গলবার সকালে রাজারহাট উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে শহীদ বুদ্ধিজীবি শহিদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার নূরে তাসনিম, মুক্তিযোদ্ধা কমান্ডার রজব আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুর ইসলাম সাবু,রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার,সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম, এলজিআরডি কর্মকর্তা আবু তাহের,দোয়া পরিচালনা করেন ঈমাম মাওলানা আখলাক হুজুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button