জাতীয়তাবাদী মহিলা দল মানিকগঞ্জ জেলার কর্মী সভা

মুহাম্মদ আব্দুল জলীল, মানিকগঞ্জ প্রতিনিধি : আজ ১৩ই ডিসেম্বর ২০২১ সোমবার মানিকগঞ্জ মুন্নু সিটিতে সকালে জাতীয় পতাকা উত্তোলনর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মানিকগঞ্জ জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সফল সভাপতি, মানিকগঞ্জ জেলা বিএনপির অভিভাবক আফরোজা খান রিতা।
উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি আফরোজা আব্বাস। প্রধান বক্তৃতা ছিলেন বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নিবাহী কমিটির সদস্য এস,এ, কবির জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন ভজন, সাংগঠনিক সম্পাদক এড নুরতাজ আলম বাহার, নির্বাহী কমিটির সদস্য রোখসানা খানম মিতু, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক অর্পনা দাস, সাংগঠনিক সম্পাদক রহিমা সিকদার, মানব উন্নয়ন সম্পাদক ফারহানা ইয়াসমিন আদিকা, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা দলের নেত্রী সাবিয়া হাবিব,আলেয়া রহমান, সানজিদা রহমান, মৌসুমী যুবাইদা সিমকী সহ কেন্দ্রীয় জেলা ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন গোলাম আবেদীন কাইসার, জেলা যুবদলেের নব নির্বাচিত আহবায়ক কাজী মোসতাক হোসেন দিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, ১নং সদস্য সহ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি করেন বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় সংসদেের সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় টিম লিডার নূরজাহান মাহবুব।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, মহিলা দলের কোন লোক কে মানিকগঞ্জে সভা সমাবেশ সরকার করতে দেয় না। বিশ বছর ধরে জেলা কমিটি নাই। তারপরও মানিকগঞ্জের মহিলা কর্মীর অভাব নাই। কারণ মহিলারা ধানের শীষ প্রতীকে বেশী বেশী ভোট দেয়। সুযোগ পেলেই তারা যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আগামীতে কিছু দিনের মধ্যে কেন্দ্র থেকে জেলা কমিটি ঘোষনা করবে। সবাই কমিটি মেনে নিবে বলে দৃঢ় বিশ্বাস। বিরোধিতা করলেই বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন মহিলা নেত্রী মাসুমা খানম।




