Uncategorized

সিংগাইরে শিক্ষার্থীদের কাছ থেকে করোনার টিকা বাবদ গ্রহনকৃত টাকা ফেরত দিলেন প্রধান শিক্ষক

সিরাজুল ইসলাম, সিংগাইর, (মানিকগঞ্জ) : সমালোচনার মুখে সরকারি টিকা নিতে জেলা সদরে যাতায়াত ও নাস্তা খরচের নামে শিক্ষার্থীদের কাছ থেকে গ্রহনকৃত টাকা ফেরত দিলেন মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আতাউর রহমান ।
জানা গেছে, ১২ বছরের ঊর্ধ্বে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষার্থীদের বিনামূল্যে টিকা প্রদানের নিদের্শনা দেন সরকার। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ ডিসেম্বর ) সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮’শত ৪৫ জন শিক্ষার্থীকে জেলা সদরে নিয়ে টিকা দেয়া হয়। টিকা দেওয়াকে কেন্দ্র করে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে পরিবহণ ও নাস্তা খরচের জন্য ২’শত করে প্রায় দেড় লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ ওঠে প্রধান শিক্ষক মো. আতাউর রহমানের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে এবং শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এতে সমালোচনার মুখে শনিবার বিকেলে মাইকিং করে টাকা ফেরত দেয়ার ঘোষনা দেন স্কুল কর্তৃপক্ষ। রোববার (১২ ডিসেম্বর) এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে গ্রহণকৃত টাকা ফেরত দিতে শুরু করেছেন প্রধান শিক্ষক।
সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে পরিবহণ ও নাস্তা খরচের জন্য যে টাকা নেয়া হয়েছিল সে টাকা ফেরত দেয়া হচ্ছে।।
এ ব্যাপারে সিংগাইর উপজেলামাধ্যমিক শিক্ষা অফিসার মো.সিরাজ-উদ-দৌল্লা বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উত্তোলনের বিষয়টি আমি শুনে তাৎক্ষণিক ওই টাকা ফেরত দিতে বলি । আমার জানা মতে, টাকা ফেরত দেয়া শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button